শেষ দিনে রূপগঞ্জে লিটন-মিরাজ

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটস দাসকে নিয়ে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জয়ের স্বপ্ন লিজেন্ডস অব রূপগঞ্জের। দলবদলের দ্বিতীয় ও শেষদিনে জাতীয় দলের এই দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। দুজনেই রূপগঞ্জে নাম লিখিয়েছেন প্রথমবার।

দলে নাম লিখিয়ে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন দাস। ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে সবচেয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আসন্ন আসর নিয়ে লিটনের আশা, ‘যে দলটা পেয়েছি, সেখানে যদি টিম হিসেবে বন্ধন তৈরি করতে পারি এবং এক সঙ্গে খেলতে পারি। তাহলে এটা নিশ্চিত আমরা চ্যাম্পিয়ন হবো। অবশ্যই আমাদের প্রথম অগ্রাধিকার জাতীয় দল। কিন্তু যখনই ক্লাবের হয়ে খেলার সুযোগ পাবো, তখন যেভাবে পারবো দলকে সাহায্য করবো।’

রূপগঞ্জে প্রথমবার নাম লিখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিরাজও। এই সময় বিসিবি কাউন্সিলর, অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও ক্লাবটির কর্ণধার লুৎফর রহমান বাদলকে ধন্যবাদ জানান তিনি, ‘অতীতে অনেক জাতীয় খেলোয়াড় এই ক্লাবের হয়ে সাফল্যের স্বাদ পেয়েছে। তাই এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ইতিবাচক। আশা করবো আরও অনেক খেলোয়াড় এই ক্লাব থেকে বের হয়ে আসবে এবং জাতীয় দলকে প্রতিনিধিত্ব করবে।’

উল্লেখ্য, গত আসরে মিরাজ লিটন খেলেছেন গুলশান ক্রিকেট ক্লাবে আর মিরাজ মোহামেডানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *