সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম নিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সংরক্ষিত আসনগুলোর জন্য মনোনয়নপত্র নেওয়া শুরু করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র দেওয়ার প্রথম দিন আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএনপি থেকে মোট ৫২ প্রার্থীর মনোনয়ন প্রত্যাশী ফরম নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “প্রথম দিনে বিএনপির ৫২ জন নারী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। পর্যায়ক্রমে হয়তো আরও অনেকে নেবেন।”

বিএনপির মনোনয়নপত্র নেওয়াদের মধ্যে রয়েছেন— মোহা. মনিরা বানু (ঠাকুরগাঁও), শাহেনেওয়াজ চৌধুরী (চট্টগ্রাম), অ্যাড. ফরিদা আকতার (চট্টগ্রাম), মমতাজ আক্তার (টাঙ্গাইল), ফারজানা রশিদ লাবনী (খুলনা), নিলুফা ইয়াছমিন খান, সায়েমা খাতুন, তাহমিনা বেগম রিপা, রোকেয়া চৌধুরী বেবী, শাকিলা ফরহাদ বানু, কাজী নাজিয়া হক (কুমিল্লা), জিনাত আরা, কাজী মরিয়ম বেগম (ঢাকা), হাফেজা ফেরদৌস লিপন (সুনামগঞ্জ), তাহমিনা খান, রুবিনা আক্তার রুবা, শামিমা রহিম, মুনমুন তালুকদার, অ্যাড. তহমীনা আকতার হাসেমী, তাহসিন শারমিন তামান্না, রেহেনা পারভীন (কুমিল্লা), ফৌজিয়া সাফদার সোহেলী (নোয়াখালী), খালেদা ইয়াছমিন, আফসানা মিমি, সানসিলা জেবরিন, আইরিন মাহবুব, সানজানা চৈতী পলি, শাহানা সুলতানা, সেলিনা আফরোজ, ডা. নাছিমা তালুকদার, নাসিমা আক্তার, কাওসার জাহান ফরিদা, রায়হান রহমান হেলেন, লাইলী, জেসমিনা খানম, ফরিদা ইয়াসমিন (ডোরা), মমতাজ বেগম (নয়ন), বেগম রাজিয়া আলম, সেলিনা পারভীন, হাবীবা আখতার পাপিয়া, অ্যাড. আয়শা আকতার সানজি, সায়মা আহমেদ, শাহীনুর বেগম (সাগর), মাহমুদা আক্তার, নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, জিন্নাতুন নেছা জিনু, সামিরা আজিম, সুলতানা বেগম (আঁখি সুলতানা), খাদিজা বেগম, মাহমুদা সুলতানা এবং নিলোফার চৌধুরী মনি।

মনোনয়ন কেনা বিএনপির কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা বলেন, “মনোনয়ন সংগ্রহ করেছি। আশা করি, দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।” বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেন, “আমি নিজে মনোনয়ন সংগ্রহ করিনি। কয়েকজনকে মনোনয়ন ফরম নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম।” এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *