সরকার পুরোনো পথে হাঁটছে: জামায়াত সেক্রেটারি

সরকার পুরোনো পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৮ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করেছে। অথচ নতুন সরকার সেসব গুরুত্ব না দিয়ে আবারও পুরোনো পথে হাঁটছে।’’

হুঁশিয়ারি দিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, ‘‘কোনও দেশের প্রেসক্রিপশন মেনে নেওয়া হবে না। ব্যবসা-বাণিজ্য ও শিল্পসহ সব খাত স্বাধীন হতে হবে।’’ ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান তিনি

জামায়াতের এই নেতা বলেন, ‘‘রেল শ্রমিকসহ সব শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।’’ এ সময় আগামী বাজেটে রেল খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *