হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা ৩৫টি মোবাইল উদ্ধার করে দিয়েছে পুলিশ

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া ও প্রতারণার শিকার হওয়া নাগরিকদের সম্পদ উদ্ধার করে আবারও প্রশংসা কুড়িয়েছে মাগুরা জেলা পুলিশ। জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ধারাবাহিক অভিযানে একটি আইফোনসহ ৩৫টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) উদ্ধার করা এসব মালামাল ও অর্থ প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, সাইবার প্রতারণা প্রতিরোধ এবং জনগণকে প্রযুক্তিনির্ভর সেবা দিতে জেলা পুলিশের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। অপরাধ দমনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *