হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু

দেশে হাম এবং এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। বুধবার (২১ মে) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৬১ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিন জনের নিশ্চিত হাম ছিল। বাকি চার জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ২৭৫ জন।

একই সময়ে দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৪০৭ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪২ হাজার ৩৩৬ জান।

এ সময়ে হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৩ জনের। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮৮ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *