৬ পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চা‌লিয়ে ৫টি সিআর সাজা পরোয়ানা ও ১টি সাধারণ সিআর পরোয়ানাসহ মোট ৬টি পরোয়ানাভুক্ত মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম-আনিসুর রহমান প্রকাশ হুমায়ুন (৫৫)।

সিটিটিসির বরাত দি‌য়ে ডিএম‌পির এডি‌সি (মি‌ডিয়) নিয়াজ মে‌হেদী ব‌লেন, ‘মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে সিটিটিসির আরএন্ডডি বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *