মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা মি. জেমস স্টুয়ার্ট।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। এসময় বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কোন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএমের ভূমিকা ও দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন।

আলোচনায় বিশেষভাবে বাংলাদেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বচ্ছতার ভিত্তিতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণ, চলমান সহযোগিতা অব্যাহত রাখা এবং পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক সংলাপের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সংগঠনের আমিরের পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসে কর্মরত কামরুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *