২০ বছর পর ‘জিয়াবাড়িতে’ তারেক রহমান

প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছেন। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ বাড়িতে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’তে এসেছিলেন।

এর আগে বগুড়ায় প্রধানমন্ত্রীকে টাকার মালা দিয়ে বরণ করে এক শিশু। শাজাহানপুরে জালশুকা এলাকায় সোমবার দুপুরে এ ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়।

গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা পরিয়ে বরণ করে নেয়। এ সময় প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করেন এবং পরে সেটি আবার তার গলায় পরিয়ে দেন। পাশাপাশি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *