আলু এত উপকারী, জানতেন কি?

সবধরনের সবজির সঙ্গে মিশে যাওয়ার জন্য খ্যাতি আছে আলুর। প্রতিদিন খেলেও এই সবজির প্রতি বিরক্তি আসে, এমন মানুষও কম। তবে শুধু শুধুই যে ভাত খাওয়ার অনুষঙ্গ হিসেবেই আলু খাচ্ছেন, তা নয়। পুষ্টিগুণের দিক থেকেও এর জুড়ি মেলা ভার।

পুষ্টিবিদদের মতে, আলুতে ৭০ থেকে ৮০ শতাংশই পানি। ফলে প্রতিদিন আলু খেলে শরীরের পানির ঘাটতি পূরণ হয়। পাশাপাশি প্রচুর পরিমাণে আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে আলুতে। প্রতি ১০০ গ্রাম আলুতে ১৭ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। সেই সঙ্গে থাকে ভিটামিন ‘এ’ এবং ‘বি’।

এছাড়া প্রায় ১৭ শতাংশ শ্বেতসার থাকে আলুতে, যা শরীর গঠনেও বিশেষ ভূমিকা পালন করে। শরীরের পানি ও কার্বোহাইড্রেটের ঘাটতি পূরণ করার জন্য তাই নিয়মিত খাওয়া চাই আলু।

চলতি অর্থবছরে হিসাব না পাওয়া গেলেও গত দুই বছরের তথ্য পাওয়া গেছে। কৃষি ডায়েরি ২০২৫ সংখ্যার তথ্য অনুযায়, ২০২৩-২৪ অর্থবছরের দেশে আলু উৎপাদন হয়েছে ১০৬ দশমিক ০১২ লাখ মেট্রিক টন। আর গত ২০২৪-২৫ অর্থবছরে আলুর উৎপাদন আরও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১৫ লাখ মেট্রিক টন। এবছরও আলুর উৎপাদন না বাড়লেও খুব একটা কম হবে না বলেই আশা করা হচ্ছে।

এত বিপুল পরিমাণের আলুর ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে সরকারও। এরইমধ্যে ঢাকায় চলমনা জেলা প্রশাসক সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ প্রশাসকদের পরামর্শ দিয়েছেন, খাদ্য হিসেবে আলুর ব্যবহার কীভাবে বাড়ানো যায়, সেদিকে নজর রাখতে।

আলুর পুষ্টিগুণ

আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। যারা একদম রোগা, তারা নিয়মিত খেতে পারেন আলু। আলু খুব সহজে হজম হয়ে যায়। সেই সঙ্গে হজম প্রক্রিয়ার উন্নতিতেও সাহায্য করে।

আলুতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। আলু শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে।

আলুতে রয়েছে ভিটামিন সি, যা টিস্যুর যত্নে দারুণ কাজ দেয়। এছাড়াও আলুতে থাকা পটাশিয়াম এবং ভিটামিন বি৬ শরীরের ভেতরের প্রদাহজনিত সমস্যা দূর করে।

যারা মুখের ঘায়ে মাঝে মাঝেই ভুগে থাকেন, তারা প্রতিদিন আলু খেতে পারেন।

লাল আলুতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে। পাস্পাআসি ভিটামিন এ তো রয়েছেই। এই উপাদান দুটি অনেক ধরনের ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। গবেষণা অনুযায়ী আলুতে থাকা কুয়েরসেটিন নামক এক ধরণের উপাদান ক্যান্সার এবং টিউমার রোধে সাহায্য করে।

প্রতিদিন আলু খেলে ত্বক ভালো থাকে।

তথ্য: বোল্ডস্কাই  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *