জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৭ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে এই তথ্য জানানো হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন— জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. জাহিদ হাসান ও মো. এস এম তানিম হাসান।

নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *