মাদারীপুর শিবচর প্রতিনিধি,
মাদারীপুরের শিবচরে মাদক, কিশোর গ্যাং, বিদ্যুতের অপব্যবহার ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে নন্দকুমার ইনস্টিটিউটে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি কিশোর গ্যাংয়ের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
একই সঙ্গে বিদ্যুতের অপব্যবহার রোধ এবং বাল্যবিয়ের কারণে শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে সৃষ্ট নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা করা হয়।
আলোচনায় শিক্ষার্থীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সহপাঠী ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।