‘জওয়ান ২’ নিয়ে আসছেন শাহরুখ খান!

বলিউডের বাদশা শাহরুখ খান আবারও ফিরতে পারেন তাঁর অন্যতম বড় অ্যাকশন ব্লকবাস্টার ‘জওয়ান’ চলচ্চিত্রের সিক্যুয়েল নিয়ে।

ভারতীয় গণমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জওয়ান’ পরিচালক অ্যাটলির সঙ্গে আসন্ন ছবি ‘কিং’ শেষ করেই নাকি শাহরুখ নজর দিতে পারেন ‘জওয়ান’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়ে।

ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, ‘জওয়ান ২’–এর স্ক্রিপ্ট ইতোমধ্যেই প্রাথমিকভাবে প্রস্তুত, আর গল্প নিয়ে চলছে ফাইনাল টিউনিং। যদিও এখনো ছবিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবু ভেতরের খবর বলছে—এটি হতে যাচ্ছে আরও বড় স্কেলে নির্মিত একটি অ্যাকশন-ড্রামা।

সূত্র আরও জানাচ্ছে, ‘কিং’ শেষ হওয়ার পরই শুরু হতে পারে প্রি-প্রোডাকশন। আগের ছবির মতোই এবারও থাকছে হাই-অকটেন অ্যাকশন, নতুন ভিলেনের চমক এবং বড় সারপ্রাইজ কাস্টিং, যা নিয়ে ইতিমধ্যেই বলিউডে গুঞ্জন শুরু হয়েছে।

তবে সবকিছুই এখনো পরিকল্পনার পর্যায়ে। প্রযোজনা সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ‘জওয়ান ২’ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না—তবু শাহরুখের পরবর্তী বড় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ঘিরে উত্তেজনা তুঙ্গে।

প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *