বাফুফের ইয়েস কার্ড পেলেন ৩৬জন

বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করা হয়েছিল। তাদের আরেক দফা কমলাপুর স্টেডিয়ামে ট্রায়াল দেওয়া হয়। সেই ট্রায়াল শেষে ৩৬ ফুটবলার আজ সোমবার ইয়েস কার্ড পেয়েছেন।

যারা সামনে বয়সভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে অ্যাকাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন। অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম সাংবাদিকদের বলেছেন, ‘ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এ জন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে।’

বাংলাদেশ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরও বেশি জোর দিয়েছে। এই বছরও বাফুফে অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্ট আয়োজন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *