শিবচরে বিএনপির গণসংবর্ধনা ও সভা অনুষ্ঠিত।

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় পৌর বিএনপির আয়োজনে গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শিবচর পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এসময় মাদারীপুর-১, ২ ও ফরিদপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে শিবচরের মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে আমি শিবচরের সব কাঁচা সড়ক পর্যায়ক্রমে পাকাকরণসহ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্যও নিরলসভাবে কাজ করে যাব।

শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জমিলুর রহমান মিঠু, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, শিবচর পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান (বাকা খা), সদস্য হান্নান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, শিবচর উপজেলা মহিলাদলের আহ্বায়ক সুহাদা আক্তারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *