‘সহযোগিতা ও সংলাপই চীন-ইউরোপ বিরোধ সমাধানের সঠিক পথ’

চীন ও ইউরোপের মধ্যকার বিদ্যমান বিরোধ সমাধানের সঠিক উপায় হলো সহযোগিতা ও সংলাপ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়ং এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাইবার নিরাপত্তা আইনের সংশোধিত খসড়া প্রসঙ্গে মুখপাত্র বলেন, যদি চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনও বৈষম্যমূলক ব্যবস্থা নেওয়া হয়, তবে সংশ্লিষ্ট আইন অনুযায়ী চীন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও জানান, এর মাধ্যমে চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ স্বার্থ নিশ্চিত করা হবে।

ইউরোপের সঙ্গে আলোচনার মাধ্যমে যেকোনও মতবিরোধ নিরসনে চীন ইচ্ছুক বলে জানান হ্য ইয়ং। এছাড়া বিশ্বজুড়ে উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *