হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬

দেশে হামের হামের উপসর্গ নিয়ে একদিনে (সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়) আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ সোমবার (১১ মে) পর্যন্ত হামের লক্ষণ নিয়ে রোগে মারা গেছে ৩৫০ জন এবং নিশ্চিত হামে ৬৫ জন মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ হাজার ৩৪১ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১৮ জন।

এদিকে এই পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১ হাজার ৯৯২ জন।

বিশেষ দ্রষ্টব্য: এই নিউজটি আপডেট করা হয়েছে। প্রথমে ভুল তারিখের বিজ্ঞপ্তি থেকে প্রতিবেদন প্রস্তুত করায় তথ্যে গরমিল ছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *