অলিগলিতে নেশার ছড়াছড়ি, নিয়ন্ত্রণে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী সংবাদ মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে কিশোরদের হাতে ইয়াবা সেবন ও বিক্রি। কম দামে সহজলভ্যতা এবং মূল কারবারিদের আড়াল তৈরির কৌশলে দিন দিন বাড়ছে উঠতি বয়সী কিশোরদের মাদক সংশ্লিষ্টতা।
এতে অন্ধকারে ঢেকে যাচ্ছে বহু পরিবারের ভবিষ্যৎ। স্থানীয়দের অভিযোগ, মূল মাদক ব্যবসায়ীরা নিজেদের ঝুঁকি কমাতে কিশোরদের ব্যবহার করছে, ফলে দ্রুত গতিতে প্রসার ঘটছে ইয়াবার খুচরা ব্যবসা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিবচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অলিগলিতে চলছে প্রকাশ্য কেনাবেচা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কিশোর মাদকসেবী জানায়, “বাজারে ইয়াবা ২৫০–৩০০ টাকায় বিক্রি হলেও সরবরাহকারীদের ২০০ টাকায় দেওয়া হয়। দিনে ১০ পিস বিক্রি করলেই নেশার খরচ উঠে আসে।” গ্রেপ্তার–জামিন–আবার ব্যবসা স্থানীয়রা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পরও জামিনে মুক্ত হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে কিশোররা। ভয়ের কারণে অনেকে প্রকাশ্যে এসব নিয়ে কথা বলতে চান না। সচেতন মহলের আশঙ্কা অভিভাবক ও সচেতন ব্যক্তিদের মতে— কঠোর মাদকবিরোধী অভিযান পরিবার থেকে নজরদারি সামাজিক সচেতনতা বৃদ্ধি —এই তিনটি ছাড়া কিশোরদের বাঁচানো কঠিন হয়ে পড়বে। পুলিশের জিরো টলারেন্স শিবচর থানার ওসি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চলছে। ইতোমধ্যে বেশ কিছু মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।” সংসদ সদস্যের ঘোষণা শিবচরের সংসদ সদস্য হানজালা জানান, “মাদকসহ কোনো কারবারিকে ধরিয়ে দিলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। দলের কেউ হলেও ছাড় দেওয়া হবে না।” তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও শিবচরকে মাদকমুক্ত করতে তিনি অঙ্গীকারবদ্ধ।
অনুসন্ধানী প্রতিবেদক।