১৯২জন কাউন্সিলরের নাম চাইবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি মেয়াদ পূর্তির আগেই নির্বাচন দিতে চাইছে। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বিসিবির অ্যাডহক কমিটির চতুর্থ সভায় নির্বাচনকে সামনে রেখে ১৯২ জন কাউন্সিলরের নাম চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিন ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম চাওয়া হবে। এর জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। বিসিবি দ্রুতই এসব সংস্থা, ক্লাব ও সংগঠনকে চিঠি পাঠিয়ে তাদের মনোনীত কাউন্সিলরদের নাম আগামী ১৬ মের মধ্যে জমা দিতে বলবে।

সভায় বর্তমান ৬৪টি জেলা কোচ পদের বিপরীতে আবেদনকারীদের দক্ষতা যাচাইয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই মূল্যায়ন প্রক্রিয়ায় তাত্ত্বিক এবং ব্যবহারিক উভয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের চাকরির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। তাদের চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *